বেনাপোলে ডিবির অভিযানে ফেনসিডিলসহ আটক-২

বেনাপোলে ডিবির অভিযানে ফেনসিডিলসহ আটক-২
যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।  আটক আসামীরা হলেন,বেনাপোল পোর্টথানার শিকড়ি গ্রামের মৃত গফুরের ছেলে আক্তারুল ইসলাম (৩৪) শার্শা থানার পাঁচ-ভুলোট গ্রামের হানিফ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০)।
রোববার (৫ জানুয়ারি) ভোরে ডিবি পুলিশ জানায়,  বেনাপোল পোর্টথানাধীন বেনাপোল টু বারপোতা গামী পাকা রাস্তার শিকড়ী সাকিনস্থ হাজীর মোড়ে রাস্তার উপর হতে ৮০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়।
যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্তে এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।