বেনাপোলে কিশোরীর মৃত্যু, করোনা সন্দেহে মা-বোনের নমুনা সংগ্রহ

বেনাপোলে কিশোরীর মৃত্যু, করোনা সন্দেহে মা-বোনের নমুনা সংগ্রহ
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল(যশোর): বেনাপোল স্থলবন্দর এলাকায় অসুস্থ্য হয়ে এক কিশোরীর(১২) মৃত্যুতে  করোনা সন্দেহে তার অসুস্থ্য মা ও বোনের নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য কর্মীরা। গতকাল রাতে কিশোরীকে  অনেকটা গোপনীয় ভাবে তার পরিবার যশোরের মনিরামপুরে দাফন করে।
আজ রোববার(১৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা কিশোরীর বাড়িতে এসে মা-বোনের নমুনা সংগ্রহ করে।
বেনাপোল পৌর কাউন্সিলর আব্দুল জব্বার জানায়, কয়েকদিন ধরে বেনাপোল বন্দর এলাকার মাঠপাড়ার তারক নাথের মেয়ে ডাইরিয়াসহ জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় ভাবে চিকিৎসা নেয় আমরা জানতে পারি। গতকাল গভীর রাতে তার শারীরিক অবস্থা অবনতি হলে যশোর নেওয়ার পথে সে মারা যায়। পরে তার পরিবার তাকে বেনাপোলে না এনে যশোরের মনিরামপুরে  নিয়ে দাফন করে। এদিকে ঐ কিশোরীর মা ও বোন একই সমস্যায় অসুস্থ্য হয়ে বাড়িতে ভুগছিল। বিষয়টি লোকমুখে জানাজানি হলে পরে স্বাস্থ্য কর্মীরা বাড়িতে থাকা সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখতে বাড়িতে লাল পতাকা উঠিয়ে দেয়।  এলাকাবাসীর দাবীতে কিশোরীর মা,বোন করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম জানান, উধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশে ঐ কিশোরীর অসুস্থ্য  মা ও বোন করোনায় আক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য দু জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।এছাড়া নিরাপত্তার স্বার্থে বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।