× Banner
সর্বশেষ
কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ

নিউজ ডেক্স

বেনাপোলে এক শিশু নির্যাতনের শিকার

admin
হালনাগাদ: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
বেনাপোলে এক শিশু নির্যাতনের শিকার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানাধীন ছোট আঁচড়া গ্রামে রাহুল হোসেন নামের এক শিশু নির্যাতনের শিকার হয়েছেন।

নির্যাতীত শিশু রাহুল হোসেন নারায়নপুর পুড়াবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে। এ ব‍্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানাগেছে শার্শা উপজেলার নারায়নপুর পুড়াবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে শিশু রাহুল হোসেন বেনাপোল হাজী বারানী হাউজে ম‍্যাছিয়ারের কাজ করে।কাজের সুবিধার্থে  রাহুল বেনাপোলের ছোটআঁচড়া গ্রামে তার নানা মৃত মোহাত আলী মিস্ত্রির বাড়িতে থাকে।
গত বুধবার ০৫ জানুয়ারি দুপুর ২টার দিকে ছোটআঁচড়া গ্রামের গোলাম সর্দারের ছেলে  খানজা সর্দার  তার ছেলে পথিক ও প্রিন্স, ইস্রাফিল সর্দারের ছেলে চয়ন সর্দার হঠাৎ মটরসাইকেল যোগে এসে ছোটআঁচড়া মাঠ থেকে শিশু রাহুলকে উঠিয়ে পাটবাড়ির পাশে  একটি গোপন ঘরে রেখে রাহুলের উপর রাত নয়টা পর্যন্ত  অমানবিক নির্যাতন চালায় এতে রাহুলের মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় ব‍্যাপক ক্ষতের সৃষ্টি হয়। গুরুতর আহত রাহুল নির্যাতনের ফলে বেহুস হয়ে গেলে দূরবৃত্তরা তার নানার বাড়ির পাশে ফেলেরেখে যায়। স্থানীয়রা রাহুলকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করে।
 এব‍্যাপারে বেনাপোল পোর্ট থানায় রাহুলের মামা তবিবুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। খানজা গং প্রভাবশালী হওয়ায় রাহুলের পরিবার ভয়ে আতংকে মানবতার জীবন যাপন করছে। শিশু নির্যাতনের মত এমন জঘন‍্য ঘটনা ঘটলেও পুলিশ নিশ্চুপ থাকায় জনমতে ব‍্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দূষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের আশু হস্তষক্ষেপ কামনা করেছেন।
রাহুলের পিতা আব্দুল করিম বলেন, আমার শিশুপুত্র রাহুলের উপর যারা এমন অমানবিক নির্যাতন করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন‍্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।
এবিষয়ে শিশু নির্যাতনের দায়ে  অভিযুক্ত খানজার নিকট মুঠোফোনে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যেয়ে বলেন আমি হসপিটালে আছি এসে কথা বলবো।
এব‍্যাপারে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক মাসুমের মুঠোফোনে জানতে চাইলে তিনি  বলেন, অভিযোগ পেয়েছি  ঘটনা সত‍্য এবিষয়ে আইনগত ব‍্যবস্থা নেওয় হবে।


এ ক্যটাগরির আরো খবর..