বেনাপোল বন্দর এলাকায়  আবারও ২৫ টি ককটেল উদ্ধার

বেনাপোল বন্দর এলাকায়  আবারও ২৫ টি ককটেল উদ্ধার
যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে এক দিনের ব্যবধানে আবারো  ২৫ টি তাজা  ককটেল উদ্ধার করেছে র্যাব সদস্যরা। তবে কাউকে আটক করতে পারেনি র্যাব।
শুক্রবার(০৮ সেপ্টেম্বর) রাত সাড়ে  ৮ টার সময় বন্দরের কেমিকেল শেডের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায়  এ ককটেল উদ্ধার করে যশোর র্যাব ৬ এর সদস্যরা।
র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন বলেন, “গোপন খবরে জানতে পারি নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা  বেনাপোল স্থলবন্দর এলাকায় ককটেল মজুদ করছে। পরে র‌্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালানো হয়।
 পরে বন্দরের ৩৪ নাম্বার  কেমিকেল শেডের পাশ থেকে পরিতাক্ত অবস্থায় ২৫ টি তাজা ককটেল উদ্ধার করা হয়। ঘটনার সাথে কারা জড়িত তদন্ত করা করা হচ্ছে। পরবর্তীতে  ককটেলগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে। গত এক সপ্তাহে ৬৬ টি ককটেল উদ্ধার হয়েছে বেনাপোল থেকে।
এদিকে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা জানান, বেনাপোল স্থল বন্দরে শ্রমিক নেতৃত্ব দখলের জন্য বন্দরের দুটি  শ্রমিক গ্রুপের মধ্যে উত্তেজনায় মহাড়া দিতে এসব ককটেল তারা সংগ্রহ করছে। এতে বন্দরের নিরাপত্তাও চরম ঝুকির মধ্যে পড়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।