বেনাপোল প্রতিনিধি: শিক্ষা শান্তি প্রগতী ছাত্রলীগের মুলনীতি এ শ্লোগান নিয়ে জাতীয় শোক দিবসে করনয়ি কর্মসুচী ও বিএনপি জামাতের নৈরাজ্য এবং জঙ্গী হামলা দমনে করনীয় দিক নিয়ে আলোচনা করেন শার্শা উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায়। সোমবার বেলা ৩ টার সময় বেনাপোল পৌরসভা অডিটরিয়মে এ বর্ধিত সভা অনুষ্টিত হয়।
প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেযর আশরাফুল আলম লিটন। ছাত্রলীগের শার্শা উপজেলা শাখার সভাপতি আ: রহিমের অনুপস্থিতীতে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুর রহমান লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি শেখ মফিজুর রহমান নাসির উদ্দিন যশোর জেলা ছাত্রলীগের সহ সভাপতি শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো: দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান আরিফ, রেজাউদ্দিন আশু, আসাদুজ্জামান আশু আওয়ামীলীগের উপজেলা দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌরসভার যুগ্ম আহবায়ক আহসানউল্লাহ মাষ্টার প্রমুখ।
বক্তারা বিএনপি জামাত এর নৈরাজ্যর বিরুদ্ধে এবং জঙ্গীবাদ সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য ছাত্রলীগের নেতাকর্মিদের আহ্বান করেন। সেই সাথে শার্শা উপজেলা ছাত্রলীগের ভিতর যেন কোন দ্বিধা দ্বন্দ এবং আভ্যান্তরিন কোন্দল না থাকে সে লক্ষে এক হয়ে কাজ করার জন্য উদ্যেগ নেন। শার্শা ছাত্র লীগ যেন উপজেলা আওয়ামীলীগের মত কোন্দলে জড়িয়ে না পড়ে তার জন্য সকলকে আহবান করে বলেন পড়াশুনা এবং অধ্যবসায়ের ভিতর দিয়ে আমাদের ছাত্ররাজনীতীতে এগিয়ে যেতে হবে।
আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস বেনাপোল হাইস্কুলে ১৬ আগষ্ট অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে ছাত্রলীলীগের নেতা কর্মীরা যেন সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং গুনাবলী নিয়ে বক্তব্য দেয় সে লক্ষে সবাইকে প্রস্ততি নিতে বলেন। সাথে নেতারা সবাই শোকের দিন কালো পতাকা এবং কালো ব্যাজ নিয়ে যার যার এলাকা থেকে মাঠে উপস্থিত থাকার জন্য আহবান জানান। বেনাপোল হাই¯ু‹ল মাঠে পৌরসভার উদ্যেগে ১০ হাজার লোকের মিলাদ মাহফিলে খাবার যাতে সঠিক ভাবে পরিবেশন হয় তা ছাত্রলীগকে দায়িত্ব নিতে বলেন।