বেনাপোল পোর্ট থানার ওসি মাসুদ করিমসহ ত্রি-রত্ন জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হওয়ায় সাংবাদিকের সাথে মিষ্টিমুখ

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল : বেনাপোল পোর্ট থানার ওসি মাসুদ করিমসহ ত্রিরত্ন জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হওয়ায় সাংবাদিকের সাথে মিষ্টিমুখ ও মত বিনিময় সভা করেছেন পোর্ট থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানা অভ্যন্তরে স্থানীয় সকল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মিষ্টিমুখ ও মত বিনিময় সভা করা হয়।
জানাযায়, বুধবার (১৬-জানুয়ারি/১৯) যশোর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ডিসেম্বর/১৮ মাসের মাসিক কল্যাণ সভায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, মানব পাচার প্রতিরোধ, ছিনতাই ও চুরি রোধসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচাজ, এসআই(নিঃ) শরীফ হাবিবুর রহমান শ্রেষ্ঠ এসআই এবং এএসআই(নিঃ) রিপন দাস শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়। পরে বেনাপোল পোর্ট থানার এই ত্রি-রত্ন বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার মঈনুল হক বিপিএম, পিপিএম। একই থানার তিন পদের তিন কর্মকর্তা জেলার শ্রেষ্ঠত্ব অর্জণ করায় আনন্দে মুখরিত হয়ে একই দিন সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের সাথে মিষ্টিমুখ ও মত বিনিময় সভা করেন পোর্ট থানার সকল পুলিশ সদস্যরা।
উক্ত মত বিনিময় সভায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্য(ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম তাঁর থানা এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন বন্ধ, মানব পাঁচার বন্ধ, ছিনতাই ও চুরি বন্ধসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের প্রধাণ মন্ত্রী শেখ হাসিনা “না” বলেছেন, শার্শা’র এমপি আলহাজ¦ শেখ আফিল উদ্দিন “না” বলেছেন। সেখানে বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক বিক্রয় এবং সেবনে কোন প্রকারে পুলিশ সদস্যরা ছাড় দেবে না। যে,কারণে প্রয়োজন স্থানীয়দের পাশাপাশি সকল কলম সৈনিকদের সহযোগিতা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।