নবীগঞ্জের একাধিক মামলার আসামী ডাকাত লিলু ওরফে সেলিম র‌্যাবের জালে বন্ধি

উত্তম কুমার পাল হিমেলনবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ডাকাত লিলু ওরফে সেলিমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব ৯-এর শ্রীমঙ্গলের একটি দল। পরে তাকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলার বক্তারপুর এলাকা তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব ৯-শ্রীমঙ্গঁল এর এস আই ইমদাদুল হক জানান,নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত চাঁদ উল্লার পুত্র লিলু ওরফে সেলিম ডাকাত এর বিরুদ্ধে দীর্ঘদিন যাবত হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।

ইতোপূর্বে তাকে পুলিশ গ্রেপ্তার করে। সে জামিনে ছাড়া পেয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে। এরপর নবীগঞ্জ থানা পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করতে কয়েক স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু সুচতুর লিলু ওরফে সেলিম ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে উধাও হয়ে যেত। র‌্যার ক্যাম্পে তার অভিযোগের ভিত্তিতে উল্লেখিত স্থান থেকে উল্লেখিত সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দিনারপুর এলাকার স্থানীয়রা জানান, লিলুর গ্রেপ্তারের সংবাদে এলাকার জনগন স্বস্থির নিঃস্বাস ফেলছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।