বেনাপোল পাটবাড়ী আশ্রমের সভাপতি সুবল চন্দ্র দাস এর পরলোক গমন

মোঃ রাসেল ইসলাম : বেনাপোল পাটবাড়ী আশ্রমের সভাপতি সুবল চন্দ্র দাস শারীরিক অসুস্থতার কারনে পরলোক গমন করেন। যশোর কুইন্স হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

আজ শুক্রবার নীলগঞ্জ মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কণ্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দীর্ঘদিন ধরে বেনাপোল পাটবাড়ী আশ্রম পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

সুবল চন্দ্র দাস এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, যশোর বিসিক শিল্প মালিক সমিতি, বেনাপোল পাট বাড়ি আশ্রম এর পক্ষে সাধারণ সম্পাদক ফনী ভূষণ পাল ও সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা ও শার্শা উপজেলা শাখা, নীলগঞ্জ মহাশশ্মান কমিটি, সিএন্ডএফ এসোসিয়েশন মংলা সহ বিভিন্ন সংগঠন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।