× Banner
সর্বশেষ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বৃষ্টি হলেই তলিয়ে যায় রাজধানীর সড়ক, সচিবালয়ে হাটু পানি

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ কিছু সময় ভারি বৃষ্টি হলেই হাঁটু পানির নিচে তলিয়ে যায় নগরীর অনেক এলাকা। ফলে দেখা দেয় মানবিক বিপর্যয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ২ ঘণ্টার বেশি ভারী বৃষ্টি হয় রাজধানীতে তবুও বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয়ে জমেছে হাটু পানি। কর্মকর্তা মন্ত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা।

একটু বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়ে মানুষ, দেখে মনে হবে কোনো খালে নতুন পানি এসেছে। কিছু সময় বৃষ্টি হলেই সড়কগুলোতে বইতে থাকে নদীর ঢেউ। যদিও এমন অবস্থা দেশের কোনো খাল বিলের নয়। এটি মূলত বৃষ্টির দিনে বাংলাদেশের রাজধানী ঢাকার চিত্র।

গেলো কয়েকদিন আগে টানা বৃষ্টিতে তলিয়ে যায় দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দর নগরী চট্টগ্রাম। আর তখন অফিসে যাতায়াতের জন্য নৌকা কিনেছিলেন স্থানীয় কর অফিসের কর্তারা। যদিও পরে তাদের দেখে নৌকা কিনে অফিসে যাতায়ত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও।

তবে এবার নৌকা দেখা গেছে রাজধানীর সড়কে। দুই ঘণ্টার বৃষ্টিতে রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় স্কুল, কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ, অসুস্থ পথচারীদের পারাপারে নৌকা ব্যবহার করেছে ফায়ারসার্ভিস।

বৃহস্পতিবার ২ ঘণ্টার বৃষ্টিতে ঢাকার শান্তিনগরে দেখা দেয় জলাবদ্ধতা। আর তাতেই দুর্ভোগে পড়ে সেখানকার মানুষ। তাদের ফায়ার সার্ভিসের লাইফবোটে নিরাপদে পার করে দেয়া হয়।  শান্তিনগর মোড়ে দেখা যায় ২টি লাল বোট নিয়ে দাঁড়িয়েছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্কুল, কলেজ থেকে ফেরা শিক্ষার্থী, মহিলা ও বৃদ্ধাদের ডেকে ডেকে ওই বোটে বসাচ্ছিলেন। তারপর তাদের পার করে দিয়ে এসে ফের নতুন যাত্রী পারাপারের কাজ করছিলেন। তাতে স্বস্তি ফেরে দুর্ভোগে পড়া মানুষের।ফায়ার সার্ভিসের এমন সেবামূলক কাজের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..