ভোলার তজুমদ্দিনে এক বৃদ্ধর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ভোলার তজুমদ্দিনে এক বৃদ্ধর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি॥  ভোলার তজুমদ্দিন উপজেলায় রেইনট্রি গাছ থেকে আবুল হাসেম (৭০) নামের এক বৃদ্ধর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার(২৭ জুন) ভোরে উপজেলার হাজি কান্দি গ্রামের মসজিদের দক্ষিণ পাশ একটি রেইনট্রি গাছের সাথে ঝুলন্ত এ মৃতদেহ উদ্ধার করা হয়
থানা ও পারিবারিক সুত্রে জানা গেছে, চাঁদপুর ইউনিয়নের ৫ ওয়ার্ডের শশিগঞ্জ গ্রামের আবুল হাসেম দীর্ঘদিন ধরে মানসিক রুগী ছিলেন।

শনিবার ভোরে হাজি কান্দি মসজিদের দক্ষিণ পাশে স্থানীয় লোকজন রেইনট্রি গাছের সাথে তার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহতের ছেলে সিরাজ মাঝি জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রুগী ছিলেন। রাতের কোন সময়ে এই ঘটনা ঘটেছে তা তাদের জানা নেই।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম জিয়াউল এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মৃতদেহ ময়না তদন্ত জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে কি ভাবে তার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।