× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

বুয়েটের উপাচার্য আর নেই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য খালেদা একরাম  আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দিবাগত রাত ২টার কিছু পরে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উপাচার্যের ব্যক্তিগত সহকারী কামরুল হাসান এনটিভি অনলাইনকে জানান, গতকাল রাত ২টা ০৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে মারা যান খালেদা এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক এবং উপাচার্যের দুই মেয়ে সেখানে উপস্থিত ছিলেন।

গত ১৫ মে নন হসকিন্স লিম্ফোমাসহ বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে ব্যাংকক হাসপাতালে ভর্তি হন উপাচার্য। এর আগে বাংলাদেশে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৩ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হয়।

পরে তাঁর অবস্থার আরো অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৭ মে সকাল থেকে অধ্যাপক খালেদা একরামকে লাইফ সাপোর্ট ভেন্টিলেশনে রাখা হয়। মৃত্যুর আগে পর্যন্ত তিনি লাইফ সাপোর্টেই ছিলেন।

খালেদা একরামের লাশ কবে নাগাদ বাংলাদেশে আনা হবে সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ মঙ্গলবার সকালে বৈঠকের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বুয়েট কর্তৃপক্ষ।

রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন শেষে বুয়েটের প্রথম নারী উপাচার্য হিসেবে ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর নিয়োগ পান বিশ্ববিদ্যালয়টির স্থাপত্য বিভাগের অধ্যাপক খালেদা একরাম।


এ ক্যটাগরির আরো খবর..