বীর মুক্তিযোদ্ধা হাজী ফখরুল ইসলামের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা হাজী ফখরুল ইসলামের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফখরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, হাজী ফখরুল ইসলাম ছিলেন অত্যন্ত উদার মানসিকতার অধিকারী। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সত্তর দশকে তৎকালীন সিলেট পৌরসভার নির্বাচিত কাউন্সিলর ছিলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত  পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।