মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত তকব্বরের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ শেখকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
শুক্রবার (১৩-০১-২০১৭ইং) বেলা ১২.০০ টার সময় বার্ধক্যে জনিত কারনে বীরমুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ শেখ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃতকালীন সময়ে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর তিনি স্ত্রী দুই পুত্র দুই মেয়ে ও অনেক গুণগ্রাহী বন্ধু বান্ধব, সহপাঠী, এবং আত্মীয় স্বজন রেখে যান। শুক্রবার বাদ আসর তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম, মধুখালী উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আউয়াল হোসেন আকন, মধুখালী থানা এস.আই মোঃ আতিয়ার রহমান সহ ফোর্স দ্বয় এবং কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), কামারখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার পরমানন্দ বিশ্বাস, আড়পাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ সালাম মন্ডল সহ অন্যন্যা মুক্তিযোদ্ধা গণ। পরে এশা বাদ মছলন্দপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে জানাযা শেষে মছলন্দপুর গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তার আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থী।




