বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে -মার্টিন রাইজার

বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে -মার্টিন রাইজার

অসাধারণ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

সোমবার (১৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় বাংলাদেশের এ উন্নয়নকে একটি সফল ঘটনা হিসেবে বর্ণনা করেছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট।

মার্টিন রাইজার বলেন, বাংলাদেশ উন্নয়নের একটি সফল ক্ষেত্র এবং একটি অত্যন্ত চিত্তাকর্ষক অর্জন করেছে। বাংলাদেশ তার উন্নয়নের মাধ্যমে চমক সৃষ্টিকারী দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠছে।

আলোচনায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বের সঙ্গে মুক্ত ও স্বচ্ছ সম্পর্ক বজায় রাখতে চায়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যবস্থা নিতে বিশ্বব্যাংককে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।