সালথা মডেল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি আবু নাসের, সম্পাদক আজিজুর

সালথা মডেল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি আবু নাসের, সম্পাদক আজিজুর

ফরিদপুরের সালথা মডেল প্রেসক্লাব এর ১৫ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে সালথা উপজেলা পরিষদের সামনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

চ্যানেল এস, দৈনিক খোলা কাগজের সালথা উপজেলা প্রতিনিধি ও দ্যা নিউজ প্রতিনিধি আবু নাসের হুসাইনকে সভাপতি ও দৈনিক সংবাদের সালথা প্রতিনিধি মো. আজিজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির সহ-সভাপতি এম.কিউ হোসাইন বুলবুল (দৈনিক যায়যায় দিন ও ডেইলী অবজাভার), সাইফুল ইসলাম (দৈনিক সমকাল, দৈনিক নাগরিক বার্তা), মজিবুর রহমান (দৈনিক একুশের কন্ঠ), মনির মোল্যা (দৈনিক আজকালের খবর), যুগ্ন-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ মোঃ সুমন (দৈনিক সকালের সময়), দপ্তর সম্পাদক বিধান মন্ডল (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বাসার (চমক নিউজ ডটকম), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নিজাম তালুকদার (দৈনিক সরেজমিন বার্তা), কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম (দৈনিক কালের কন্ঠ), সোহাগ রেজা (মাইটিভি ও বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপক), নাহিদ হাসান (খেলা টিভি) ও পারভেজ মিয়া (দৈনিক বাণিজ্য প্রতিদিন)।

পরিচিতি সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাগরিক বার্তার সহকারী সম্পাদক বিল্লাল চৌধুরী, জিটিভির জেলা প্রতিনিধি মনির হোসেন, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি হারুন আনসারী রুদ্র, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মোঃ তরুণ, সাংবাদি বিপুল খান, দৈনিক সমকালের নককান্দা প্রতিনিধি বোরহান আনিচ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।