× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের উদ্বোধন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী আজ প্রধান অতিথি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের পাশে স্থাপিত প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং সিভিল এভিয়েশন অথরিটি অভ্ বাংলাদেশ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক।

মন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে ও সেবা সহজীকরণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বুথের মাধ্যমে প্রবাসীরা উপকৃত হবে। বর্তমান বাজেটে বৈদেশিক কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দক্ষতাসম্পন্ন কর্মী বিদেশে পাঠানো হলে অধিক পরিমাণে রেমিটেন্স আসবে।


এ ক্যটাগরির আরো খবর..