বিমানবন্দরে তেঁতুলের আচারের বয়ামে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা

বিমানবন্দরে তেঁতুলের আচারের বয়ামে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৯ হাজার ৮৮৫টি ইয়াবা ট্যাবলেটসহ সৌদিগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন)। জব্দ এই ইয়াবার বাজারমূল্য ৫০ লাখ টাকা বলে জানা গেছে। আটক যাত্রীর নাম মো. রাকিব হোসেন (৩১)।

আজ সোমবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, ‘গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটে ঢাকা থেকে ভোর রাত ৫টা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরবে যাওয়ার কথা ছিল রাকিব হোসেনের। আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে এলে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় তেঁতুলের আচারের দুটি বয়ামে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য ৫০ লাখ টাকা বলে জানা গেছে।’

জিজ্ঞাসাবাদে রাকিব জানান, নাজমুল (৩০) নামে ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের জার দিয়েছিলেন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।