× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আজ

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের প্রথমদিনের খেলা। তার আগে শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হৃতিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ, মমতাজদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

শুক্রবার বিকেল তিনটায় দর্শকদের জন্য গেইট খুলে দেয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে চারটায়। প্রথমে বাংলাদেশের জনপ্রিয় মডেল মৌ পারফরম্যান্স করবেন। এরপর জনপ্রিয় ব্যান্ড চিরকুট ও এলআরবি পারফরম্যান্স করবে।

তারপরের আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ ও ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে। রাত আটটায় অনুষ্ঠিত হবে বিপিএলের মূল উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ছয়টি দলের অধিনায়ক ও কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

শেষে বলিউড তারকা হৃত্বিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজের পারফরম্যান্স। দর্শকদের বিনোদনের জন্য আতশবাজি ও লেজার শো’র ব্যবস্থাও থাকবে।

এই উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট প্রায় সাড়ে তিন কোটি টাকার। উদ্বোধনী অনুষ্ঠানের মূল স্পন্সর চিটাগাং ভাইকিংসের মালিক ‘ডিবিএল গ্রুপ’। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ অনুষ্ঠান সম্পর্কিত যাবতীয় বিষয় সম্পর্কে জানানো হয়েছে। এ সময় বিসিবি কর্মকর্তা ও ডিবিএল গ্রুপের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..