শার্শায় বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

শার্শায় বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত
মোঃ মাসুদুর রহমান শেখঃবেনাপোল(যশোর):  যশোরের শার্শা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে শরিফুল ইসলাম(২৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
আজ বুুধবার দুপুরে বিজিবির উপস্থিতিতে শার্শা থানা পুলিশ ভারতের ইছামতি নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত শরিফুল শার্শার পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের ইসহাক আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর গাজী ও নিহতের স্বজনরা জানান, শরিফুল গরু আনতে দুই দিন আগে ভারতে গিয়ে নিখোঁজ ছিল। হঠাৎ  বুধবার সকালে স্থানীয়রা ইছামতি নদীতে তার গুলিবিদ্ধ লাশ ভাসতে দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয়। তাদের ধারণা
সীমান্ত রক্ষী বিএসএফ তাকে গুলি করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।
শার্শা থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম খান  বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বুকে বড় ক্ষতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত শেষে হত্যার রহস্য জানা যাবে বলে জানান পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।