বিএনপির নির্বাহী কমিটির বৈঠক হোটেল লা মেরিডিয়ানে

বিশেষ প্রতিবেদকঃ  বিএনপির নির্বাহী কমিটির বৈঠকের স্থান পরিবর্তন করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি এ বৈঠক অনুষ্ঠিত হবে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে। জানালেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে বসুন্ধরা সিটি কনভেনশনের রাজদর্শন হলে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রিজভী জানান, সভাটি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সিটি কনভেনশন (আইসিসিবি) হলের পরিবর্তে লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে। আইসিসিবি হলের সংস্কার কাজের কারণে সেখানকার বুকিং বাতিল করেছেন কর্তৃপক্ষ। তাই নতুন ভেন্যু হিসেবে লা মেরিডিয়ান হোটেল বুকিং দিয়েছে বিএনপি। আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে নির্বাহী কমিটির সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, আতাউর রহমান ঢালী, ডা. আবদুল কুদ্দুছ, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আসাদুল করিম শাহীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।