বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

বিএনপি-জামাত জোট সরকারের সময় জঙ্গীবাদের সৃষ্টি হয়েছিল -এমপি আবুল হাসানাত আবদুল্লাহ

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, পদ্মসেতু বাস্তবায়ন করতে হলে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

বিএনপি-জামাত জোট সরকারের সময় দেশে জঙ্গীবাদের সৃষ্টি হয়েছিল। তাই তারা এক সাথে দেশের ৬৪ জেলায় সিরিজ বোমা হামলা চালিয়ে ঝালকাঠীর দুই বিচারপতিকে হত্যা করেছিল।

২০০১ সালে বিএনপি’র এক অখ্যাত নেতা প্রশাসনিক কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে গৌরনদী-আগৈলঝাড়ার সংখ্যালঘুসহ আওয়ামীলীগ নেতা-কর্মীদের অত্যাচার ও নির্যাতন চালিয়েছিল। তাদের নির্যাতনের কারনে এই এলাকার ৫০ হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনসহ আওয়ামী পরিবারের অনেকেই পাশ্ববর্তী রামশীল গ্রামে আশ্রয় নিয়েছিল। এছাড়াও প্রতিহিংসার রাজনীতির কারনে ওরা আমার নিজ তহবিল থেকে দেয়া গৌরনদী উপজেলার বার্থী গ্রামে সুতার বাড়ির নারায়ন চক্রবর্ত্তীর গরু পর্যন্ত পানিতে চুবিয়ে হত্যা করেছে। কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। যদি করতাম এর দাঁত ভাঙ্গা জবাব দিতে পারতাম। ওদের কাজ হলো ধর্মের নামে মানুষ হত্যা করা।

বৃহস্পতিবার সন্ধ্যায় আমবৌলা কেরামতিয়া আলীম মাদ্রাসা মাঠে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী মিয়ার সভাপতিত্বে শেষ নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য মহাজোট প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এসব কথা বলেন।

ওই উঠান বৈঠকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, আগৈলঝাড়া আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওযামীলীগের সমম্বয়ক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, বরিশাল জেলা পরিষদ সদস্য এ্যাড. রনজিৎ সমদ্দার, পেয়ারা ফারুক বখতিয়ার, নেদারল্যান্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুরাদ খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক নেতা সবুজ আঁকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।