চরবহালবাড়িয়া গ্রামের রবিউল মোল্যার বাড়ী আগুনে পুড়ে ছাই

মধুখালী প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার রাত প্রায় ১.০০ মিনিটের সময় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চরবহাল বাড়িয়া গ্রামের রবিউল মোল্যার বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । আগুন লাগার সংবাদ শুনে আশে পাশে লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করতে পারে নাই।

আগুন লেগে রান্না ঘর ও বসবাসের টিনের ঘর সহ ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে লোক ব্যতিত কিছুই বের করতে পারে নাই। আগুনে পুড়ে প্রায় ১,০০,০০০/(এক লক্ষ ) টাকার ক্ষতি হয়েছে।

আগুন লাগার সংবাদ শুনে আজ শুক্রবার কামারখালী ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সংরক্ষিত আসনের মহিলা ইউ.পি. সদস্য মোছাঃ ফজিলা বেগম, ইউ.পি. সদস্য মোঃ তেলাম হোসেন, মোঃ মিজানুর রহমান বিশ্বাস (বাবলু) সহ আরো অনেকে পুড়া বাড়ী দেখার জন্য ছুটে যান। জানা যায় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) সাহায্যের ব্যবস্থ্া করবেন বলে আশ্বাস দেন। তবে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।