বাসায় স্ত্রীর উপস্থিতিতেই কলগার্ল নিয়ে ফূর্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকের

খুলনা প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুক দাবি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী মোছা. জান্নাত আরা ফেরদৌস। এমনকি বাসায় তার উপস্থিতিতেই স্বামী কলগার্ল নিয়ে সহকর্মীসহ ফূর্তি করতেন বলে দাবি করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জান্নাত আরা ফেরদৌস। তিনি যশোর সরকারি এমএম কলেজের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। জান্নাত বলেন, ২০১৫ সালের ২৭ মার্চ খুবির গণিত ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামানের সঙ্গে পারিবারিক ও আনুষ্ঠানিকতার সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের সময় উভয়পক্ষের পরিবারের সদস্য, অন্যান্য আত্মীয়-স্বজন এবং ডিনসহ খুবি গণিত ডিসিপ্লিনের প্রায় সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিয়ের আগে পাত্রের বাড়ি গাজীপুরের শ্রীপুর হওয়ায় আমার মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরা জেলার দূরত্বের কারণে বিয়েতে আপত্তি জানায়। কিন্তু তার শিক্ষক এবং এই বিয়ের প্রস্তাবক ও ঘটক খুবির গণিত বিভাগের অধ্যাপক (বর্তমানে বরখাস্তকৃত) মো. শরীফ উদ্দিন জানান, পাত্র ওয়াহিদুজ্জামান তার খুবই প্রিয় ছাত্র এবং তিনি তাদের পরিবারকে পারিবারিকভাবেই চেনেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।