মধুখালী প্রতিনিধিঃ
“আওয়ামীলীগ সরকার জনগনের উন্নয়নের সরকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত বৃহস্পতিবার বাগাট কৃষকলীগের আয়োজিত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খুরশিদুল আলম এর সভাপতিত্বে ও বাগাট বাজার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন খাঁন লাল ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক সুজিত কুমার বসু এর তত্ত্বাবধানে এবং মোঃ আহাদ আলী সর্দার এর সঞ্চালনায় বাগাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বর্তমান সরকারের উন্নয়ন প্রচারের জন্য বিশাল এক জন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর জেলা কমিটির বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য মোঃ আরিফুর রহমান দোলন। তিনি বলেন আমাদের সরকার উন্নয়নের সরকার। জনগনের আস্থাভাজন সরকার। কারোসাথে প্রতারণা ও বেঈমানী করে না। তাই এই সরকারের উন্নয়ন বাংলার ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য আবারও নৌকা মার্কা প্রতীকের সরকারের অবশ্যই দরকার। তাই তিনি জনগনের পাশে থেকে ফরিদপুর-১ আসনে নৌকা প্রতীকে এম.পি. পদে নির্বাচন করতে আশা রাখেন এবং সবার সাথে মিলেমিশে থেকে জনগনের ভাগ্য ও দেশের উন্নয়ন করতে চান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম-সম্পাদক ও আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. আহাদুল হাসান আহাদ, টগরবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমঙ্গীর হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাগাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন দেবনাথ, সাতৈর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক আব্দুর লতিফ শেখ সহ আরো অনেকে। এছাড়া মঞ্চে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম, আলফাডাঙ্গা টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান শিপন, কামারখালী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইকরাম হোসেন তপন সহ আরো অনেকে। জনসভাকে বাংলাদেশ আওয়ামীলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, প্রজন্মলীগ এবং সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মাইক্রোবাস ও মটরসাইকেলের বিশাল বহর নিয়ে হাজার হাজার নেতা কর্মী জনসভাকে সাফল্য মন্ডিত করে তোলেন।




