× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাগদান সারলেন লাক্স সুপারস্টার ফারিয়া শাহরিন

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/fariya.jpg

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ, টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাগদান সারলেন।

গত বছর অনলাইনে এক সাক্ষাৎকারে ২০২১ সালে বিয়ে করবেন বলে জানান তিনি। তখন বলেছিলেন ‘২০২০ সাল অভিশপ্ত বছর। এ বছরটা কেন জানি অভিশপ্ত। এই বছরেই যত অশুভ সংবাদ পাচ্ছি। এ বছরটা শেষ হলে ইনশাল্লাহ আগামী বছর বিয়ে করার ইচ্ছা আছে। এখনো কোনোকিছুই ঠিক হয়নি। প্রাথমিকভাবে পরিকল্পনা করেছি আর কি।’

পাত্র কি চূড়ান্ত? এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেছিলেন, এখন এসব কিছুই বলা যাবে না। চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত না পৌঁছানো পর্যন্ত কোনোকিছুই চূড়ান্ত নয়। চূড়ান্ত হলে জানাবো।

ফারিয়া সেসময় না বললেও ২০২১ সালের শুরুতেই বাগদান সেরে ফেললেন। বাগদান সম্পন্ন হয়েছে।

শুক্রবার ২০ ফেব্রুয়ারী দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট একটি আংটি বদলের ছবি পোস্ট করেছেন।আর এ ছবির ক্যাপশনে ফারিয়া শাহরিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ বাগদান সম্পন্ন, সবাই দোয়া করবেন।’

ফারিয়া শাহরিন বলেন, ‘কখনোই বিচ্ছেদ নয়, সারাজীবন একসাথে থাকার কমিটমেন্ট নিয়েই আমরা পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবার কাছে দোয়া চাই যেন সুখে সংসার করতে পারি।’

এ থেকে বোঝা যাচ্ছে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। তার হবু বরের মাহফুজ রায়ন। তিনি পেশায় একজন চাকরিজীবি। এই গোপন আংটি বদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারিয়া শাহরিনের পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ।


এ ক্যটাগরির আরো খবর..