× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

চিন থেকে আসা ২৩ বাংলাদেশি ভারতে কোয়ারেন্টাইন থেকে আজ ফিরবে

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২০
বাংলাদেশি ভারতে কোয়ারেন্টাইন

চীনের উহান থেকে আনা ২৩ বাংলাদেশি নাগরিক ভারতের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর দেশে ফিরবেন আজ।

আজ শনিবার তারা বাংলাদেশে ফিরতে পারবেন বলেতাদের কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। এরপরই তাদেরকে দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় শনিবার বিকেলে ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়বেন তারা।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা হয়। এই ২৩ বাংলাদেশির বেশির ভাগই শিক্ষার্থী। তাদের সঙ্গে শিশুও রয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখানে আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনে ভারত সরকার। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সে সময় ২৩ বাংলাদেশিকেও ফেরত আনা হয়।

২৩ জন সদস্যের ওই দলে থাকা এক শিক্ষার্থী ফোনে গণমাধ্যমকে বলেন, আমরা শুক্রবার স্বাস্থ্য ছাড়পত্র পাব, শনিবার ঢাকায় ফিরতে পারব বলে আশা করছি। এর আগে গত ১ ফেব্রুয়ারি চীন থেকে ৩১২ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে বাংলাদেশ সরকার।


এ ক্যটাগরির আরো খবর..