প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ -খাদ্যমন্ত্রী

ধর্ম পালনের সঠিক পরিবেশ না থাকলে ধর্ম পালন বাধাগ্রস্ত হয়। প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায় দেশ আজ অসাম্প্রদায়িকতার দেশে পরিণত হয়েছে। বললেন  খাদ্যমন্ত্রী  সাধন চন্দ্র মজুমদার।

আজ রাজধানীর স্বামীবাগ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্‌কন) মন্দিরে শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী মহোৎসব ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ইস্কন মন্দিরের কার্যক্রম সারা দেশেই বিরাজমান। অন্যান্য সব ধর্মের ন্যায় হিন্দু ধর্মেও ন্যায় নীতি ও অহিংসার কথা বলা হয়েছে। তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সব ধর্মেই অহিংসার কথা বলা হয়েছে,  মানবতার কথা বলা হয়েছে।  তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।

শ্রী যশোদানন্দন আচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস্‌কন মন্দিরের যুগ্মপরিচালক সুখী সুশীল দাস, কীর্তন দাস ব্রহ্মচারী-সহ হিন্দু ধর্মাবলম্বী সর্বস্তরের জনগণ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।