বস্ত্রখাতের উন্নয়নে সহায়তাকারীর ভূমিকা পালন করবে সরকার

বস্ত্রখাতের উন্নয়ন, সফলতা অর্জন ও এর ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তাকারীর ভূমিকা পালন করবে সরকার। এছাড়াও এ শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা প্রদান ও উদ্বুদ্ধ করাসহ উৎসাহিত করা হবে। বলেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।

আজ হোটেল সোনারগাঁও এ ‘ইনটেক্স সাউথ এশিয়া’ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, ভারতের ডেপুটি হাইকমিশনার শ্রী বিশ্বদীপ দে, বিকেএমইএ এর ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমসহ বস্ত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণ এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘বস্ত্রশিল্প বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ খাত। বর্তমান সরকার ‘ভিশন -২০২১, অনুযায়ী ২০২১ সালের মধ্যে বস্ত্রখাতের রপ্তানি ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। এ ধারাবাহিকতায় বস্ত্রখাতের সঠিক বিকাশ ও সুরক্ষার জন্য সংশ্লিষ্ট সকলের করনীয় নির্ধারণপূর্বক বিভিন্ন বিষয় সুনির্দিষ্ট করে ‘বস্ত্রনীতি-২০১৭’ এবং ‘বস্ত্র আইন-২০১৮’ প্রণয়ন করা হয়েছে ।

‘ইনটেক্স সাউথ এশিয়া’ প্রদর্শনী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।