বর্তমান সরকারের আমলে খাদ্য নিরাপত্তায় অভাবনীয় সাফল্য অর্জিত -কৃষিমন্ত্রী

বর্তমান সরকারের আমলে খাদ্য নিরাপত্তায় অভাবনীয় সাফল্য অর্জিত -কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে খাদ্য নিরাপত্তায় অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কাউকে এখন না খেয়ে থাকতে হয় না। তাছাড়া অর্থের অভাবে বিনা চিকিৎসায় কেউ মারা যাক আওয়ামী লীগ সরকার সেটাও চায় না। তাই বর্তমান সরকার হতদরিদ্র অসচ্ছল মানুষের সুচিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করে যাচ্ছে। বলেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ।

আজ রোববার (৩ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বর্মা ছড়া চা বাগানে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দেশের মানুষ যেন শান্তিতে থাকে। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা সবার কাজ হচ্ছে মানুষের ভালো মন্দ দেখা। মানুষের কল্যাণ হয় এমন কাজ খুঁজে বের করা।

সভায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।