বরিশালে ডেঙ্গু আক্রান্তর মৃত্যু

বরিশালে ডেঙ্গু আক্রান্তর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান খান (৬৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যসা নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন-মৃত সুলতান খান পটুয়াখালী জেলার দুমকী উপজেলার বাসিন্দা। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২৬ জন রোগী ভর্তি হয়েছেন।

এরমধ্যে সবচেয়ে বেশি বরগুনা হাসপাতালে ৫৪ জন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে চারজন, পটুয়াখালীতে ২৯ জন, ভোলায় পাঁচজন, পিরোজপুরে ১৭ জন ও ঝালকাঠিতে দুইজন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুটি মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫ হাজার ৮৯২ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৪১৬ জন। পাশাপাশি চলতি বছর গোটা বিভাগে ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জন, বরগুনায় ১৪ জন এবং পটুয়াখালীকে একজন রোগী মারা গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।