বেনাপোল স্থল বন্দরের শেডে বোমার বিস্ফোরণ

বেনাপোল স্থল বন্দরের শেডে বোমার বিস্ফোরণ
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল স্থল বন্দরের শেডে একটি শক্তিশালী হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২ টার সময় বন্দরের ২৩ নং শেডে এ বিস্ফোরন হয়। এ সময় বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর, সিএন্ডএফ ও লেবাররা আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দরের ২৩ নং সেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টুনের ফাঁকে সুতুলি দিয়ে পেঁচানো একটি হাত বোমা হঠাৎ করে বিস্ফোরিত হয়। এসময় সেখানে কর্মরত সবাই আতঙ্কে ছোটাছুটি করে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আলামত সংগ্রহ করে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।