× Banner
সর্বশেষ
আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

বঙ্গবন্ধুর কন্যাকে কেউ দাবায় রাখতে পারবে না -এমপি লাবু চৌধুরী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
কেউ দাবায় রাখতে পারবে না

ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, এই দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও ষড়যন্ত্র চলছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীকে দেখায় দিছেন। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। বঙ্গবন্ধুর কন্যাকে কেউ দাবায় রাখতে পারবে না । প্রধানমন্ত্রীর হাতধরেই দেশ এগিয়ে যাবে।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি লাবু চৌধুরী আরো বলেন, এই এলাকা আমার বাইরে কিছু হবে না। আমি কাউকে সন্ত্রাস করতে দিবো না। এই এলাকায় কোন মাদক কারবারি চলবে না। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিয়ে কাজ করে যাবো।
যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রব মোল্যার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর,নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া,  উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি খন্দকার শাহজাহান সাজ্জাদ, যুবলীগ নেতা রোমানুজ্জামান রোমান প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..