রতি কান্ত রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শাহবাজার স্বতন্ত্র ক্লাবের আয়োজনে ২৪ মে শুক্রবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শাহবাজার উচ্চ বিদ্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ মিয়ার সভাপতিত্বে স্বতন্ত্র ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞার সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসরাম রিজু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিয়া বাদশা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, ত্রাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বকসি, উপজেলা যুবলীগের সাধারণ আবু বকর সিদ্দিক মিলন, ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক প্রমূখ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়ভিটা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র ক্লাবের সভাপতি তহিদুল হক পোদ্দার কাস্টম, হিসাব রক্ষণ অফিসার ছাইদুল হক, প্রধান শিক্ষক আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী সফিয়ার রহমান, বোস্তামী আলম লায়ন, ইউনুছ আলী মাস্টার, অবসরপ্রাপ্ত আর্মি হাসান আলী, এনামুল হক, বাদল মিয়া প্রমূখ। মাহফিলে দোয়া পরিচালনা করেন সহকারী মৌলভী নুরুল ইসলাম।


