ফুলবাড়ীতে পুকুরের জলে ডুবে শিশুর মৃত্যু

ফুলবাড়ীতে পুকুরের জলে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের জলে ডুবে স্নিগ্ধ(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুল বাড়ী ইউনিয়নের তালুক শিমুল বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্নিগ্ধ আব্দুস সালামের পুত্র।শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,স্নিগ্ধ খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের জলে ডুবে মারা যায়।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।