ফরিদপুরে সুসংগঠিত জাকের পার্টি

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: জাকের পার্টি চেয়ারম্যান পীরজ¦াদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ও পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশে ফরিদপুর জেলাসহ সারাদেশে জাকের পার্টি আজ সুসংগঠিত।

প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে রয়েছে জাকের পার্টির সাংগঠণিক কার্যক্রম।

জানা যায়, ফরিদপুর জেলার ৯টি উপজেলা, প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে রয়েছে জাকের পার্টির শক্ত কমিটি। এ জেলায়, জাকের পার্টির কয়েক হাজার নেতাকর্মী রয়েছে। সুন্দর সমাজ গঠনে জাকের পার্টির কার্যক্রম অপরীসিম। দাঙ্গা-হাঙ্গামা, মারামরী নিরসনে প্রশাসনের পাশাপাশি জাকের পার্টির যথেষ্ট ভূমিকা রেখেছেন বলে বিভিন্ন এলাকা থেকে জানা গেছে।

জাকের পার্টি ফরিদপুর সাংগঠণিক বিভাগের সাধারণ সম্পাদক, জেলা জাকের পার্টির সভাপতি ও তরুন সংগঠক মো. মশিউর রহমান জাদু মিয়া বলেন- জাকের পার্টি বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) হুজুর কেবলাজানের ঘোষিত দল।
এ দল সর্বক্ষণ মানব সেবায় নিয়োজিত থাকে।

জাকের পার্টির চেয়ারম্যান পীরজ¦াদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ও পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেব যে নির্দেশে দিবেন, ফরিদপুর জেলা জাকের পার্টি তা অক্ষরে অক্ষরে পালন করবে ইনশাল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।