প্রয়াত আব্দুল হান্নান খান, রাহাত খান ও আনোয়ার উল আলম বাংলাদেশের অহংকার -মোস্তাফা জব্বার

প্রয়াত আব্দুল হান্নান খান, রাহাত খান ও আনোয়ার উল আলম বাংলাদেশের অহংকার -মোস্তাফা জব্বার

        আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান,  সাংবাদিক রাহাত খান এবং সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা আনোয়ার-উল আলম শহীদ ছিলেন বহুমাত্রিক ও বহুমুখী জীবনধারার অধিকারী। তাদের জীবনী নতুন প্রজন্মের কাছে শিক্ষণীয় বলে উল্লেখ করেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

          মন্ত্রী বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এর উদ্যোগে গতকাল প্রয়াত তিন ব্যক্তির স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বাদল এর সভাপতিত্বে বিচারপতি মোস্তাফা জামান ইসলাম, বিচারপতি কেএম কামরুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেহাদ আল মালুম, প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচায অধ্যাপক কামরুল হাসান স্মরণ সভায় বক্তৃতা করেন।

         পরে তিন গুণীজনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।