প্রিয়া সাহার অভিযোগ দেশবিরোধী -নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রিয়া সাহা আমেরিকার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা তিনি ব্যক্তিস্বার্থেই করেছেন। এ ধরনের দু’একজনের অভিযোগ দিয়ে বাংলাদেশের মূল চেতনাকে কখনই ধ্বংস করা যাবে না।  বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ চত্বরে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন, বাংলাদেশে সে ধরনের কোনো পরিস্থিতি নেই। ইতোমধ্যেই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ একটা মডেল। বিভিন্ন ধর্মের মানুষের একসঙ্গে বসবাসের এ শান্তিপূর্ণ আবাসভূমি পৃথিবীর কোথাও নেই।

প্রিয়া সাহার অভিযোগকে দেশবিরোধী আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, এতে আমরা বিচলিত নই। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীরের সভাপতিত্বে বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর এবং বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান।

এর আগে প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে বিরলের ধামইর ইউনিয়নের নোনা খালে মৎস্য পোনা অবমুক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।