প্রায় ১৮০ কোটি টাকা বকেয়া থাকার পরেও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করছে ভারত

প্রায় ১৮০ কোটি টাকা বকেয়া থাকার পরেও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করছে ভারত

আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি, সেটা যে সঠিক তথ্য নয়। আমরা যদি অমানবিক হতাম তাহলে বিদ্যুৎ বাবদ প্রায় ১৮০ কোটি ভারতীয় টাকা বকেয়া থাকার পরে নিয়মিত ৫০-৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছি। বলেছেন ত্রিপুরার বিদ্যুৎ দফতরের মন্ত্রী রতন লাল নাথ।

আজ শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের ভারত বিষয়ে সমালোচনার জবাবে এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন, বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে।

মি. নাথ বলেন, “তারা যেটা বলছেন যে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি, সেটা যে সঠিক তথ্য নয়, তা দেখার জন্য তারা যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে। তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজের থেকে গেট খুলে দিতে পারি কি না! সেটা সম্ভব কি না!”

তিনি বলেন, “আমরা যদি অমানবিক হতাম, তাহলে অনেক আগেই সেটা হতে পারতাম –বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়ে, কারণ বিদ্যুৎ বাবদ প্রায় ১৮০ কোটি ভারতীয় টাকা তাদের কাছে আমাদের বকেয়া আছে। তাও নিয়মিত ৫০-৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা সরবরাহ করে যাচ্ছি। অথচ আমাদের নিজেদের রাজ্যের বহু জায়গায় বিদ্যুৎ নেই এখন।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।