‘প্রানের ঝিনাইদহ’ লন্ডন শাখার পক্ষ থেকে কালীগঞ্জে ২৬ টি দরিদ্র পরিবারকে উপহার

‘প্রানের ঝিনাইদহ’ লন্ডন শাখার পক্ষ থেকে কালীগঞ্জে ২৬ টি দরিদ্র পরিবারকে উপহার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কালীগঞ্জের ঘরবন্দি ২৬ টি অসহায় হতো দরিদ্র পরিবারকে ”প্রানের ঝিনাইদহ” লন্ডন শাখার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার বিকালে কালীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যাালয়ের সন্মুখে ছিন্নমুল পরিবার ও ঘরবন্দি দরিদ্র মানুষের বাড়ীতে বাড়ীতে উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়।

‘প্রানের ঝিনাইদহ” শাখার প্রতিনিধি সাংবাদিক পুত্র কামরুজ্জামান তোতার ব্যাবস্থাপনায় উপহার বিতরন সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালীগঞ্জ শাখার সভাপতি বিশ্বাস আব্দুর রাজ্জাক ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন। দরিদ্র পরিবারের মাঝে পৌছে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল পিয়াজ, রসুন, তেল, চিনি, সাবান, সেমাই, খেজুর ও দুধ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।