× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার সব কিছু করবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শিক্ষার জন্য বরাদ্দকে
সরকার ব্যয় মনে করে না, বরং একে ভবিষ্যতের বিনিয়োগ মনে করে। কারণ আজকের শিক্ষার্থীরা
আগামীর বাংলাদেশকে সম্পদে ও সুনামে ভরিয়ে দেবে। আর প্রাথমিক শিক্ষা যেহেতু জাতির ভিত
নির্মাণ করে, তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার সম্ভব সব কিছু করবে।
তিনি গতকাল রাতে রাজধানীর একটি হোটেলে ওয়াই-ফাই এর মাধ্যমে সরকারি প্রাথমিক
বিদ্যালয়সমূহের ইন্টারনেট কানেক্টিভিটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা
বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়সমূহে ইন্টারনেট সেবা শিক্ষা সেক্টরে এক নতুন
দিগন্তের সূচনা করবে, এর মাধ্যমে ছাত্র-শিক্ষকের মধ্যে পাঠদান বিষয়ে যোগাযোগ বৃদ্ধি পাবে।
ছাত্র-ছাত্রীরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে। তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে পাঠ্যবই ও
অন্যান্য বই পড়ার সুযোগ সৃষ্টি হবে। শিক্ষকগণ বিভিন্ন বিষয় তৈরি করে ছাত্র-ছাত্রীদের শিক্ষা
দান করতে পারবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের
সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান
এবং গ্রামীনফোন লিমিটেড এর সিইও ইয়াছির আজমান বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..