× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

প্রবাসীদের বিয়ে না করার পরামর্শ ওসির

admin
হালনাগাদ: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

ফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ এক স্কুলের অনুষ্ঠানে মেয়েদের উদ্দেশ্য করে বলেছেন, প্রবাসী ছেলেদের বিয়ে করবে না।

বুধবার ফেইসবুকে এই ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয়দের মধ্যে।

ভিডিওতে দেখা যায় ওসি এম এম মুর্শেদ বলছেন, তারা (প্রবাসীরা) তোমাদের কাজের মেয়ে হিসেবে ট্রিট করে বিয়ে করে চলে যাবে, আবার আসবে তিন বছর পরে।

এরকম কোনও শ্বশুর-শাশুড়ি বিদেশি ছেলেদের সঙ্গে বিয়ে দিতে চাইলে ৯৯৯ নম্বরে কল করবা, পুলিশ আর আগের পুলিশ নাই।

গেল মঙ্গলবার (২২ জানুয়ারি) ছাগলনাইয়ার হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে ওসি মুর্শেদ প্রবাসীদের স্বামী হিসেবে গ্রহণ না করার জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানান। এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা তাদের ফেসবুকে ওসিকে কটূক্তিকারী হিসাবে চিহ্নিত করেন। পাশাপাশি তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানান প্রবাসীরা।

এদিকে ওসি মুর্শেদ বলেন, এ ধরনের কোনও বক্তব্য আমি দেয়নি। তিনি বলেন, প্রবাসী ভাইদের খাটো করার জন্য এরকম কিছু বলিনি। তবে আমার প্রবাসী ভাইয়েরা আংশিক বক্তব্যের ভিডিও দেখে কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এদিকে ফেসবুকে আল আমিন নামে এক মালয়েশিয়া প্রবাসী তার ফেসবুকে লিখেন, আমাদের পাঠানো রেমিট্যান্সে সরকার তার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে। তাহলে কেন সরকারি কর্মকর্তা হয়ে একজন ওসি প্রবাসী ছেলেদের বিয়ে না করার অনুরোধ করেন? এমন বিরূপ মন্তব্য করে প্রবাসীদের ছোট করেছেন ওসি। তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষক ওসির বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন। তারা জানান, পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা থেকে এ ধরনের বক্তব্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা প্রত্যাশা করেননি। তারা বলেন, এলাকার অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ।


এ ক্যটাগরির আরো খবর..