× Banner
সর্বশেষ
চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের

প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় মাদারীপুরে পল্লী সঞ্চয়ী ব্যাংকের চেয়ারম্যান বিরুদ্ধে মানহানি মামলা

admin
হালনাগাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও অকথ্য ভাষায় মন্তব্য করার অভিযোগ উত্থাপন করে পল্লী সঞ্চয়ী ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার এর বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়েছে। বিকেলে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, মাদারীপুর জেলা শাখার সভাপতি তাপস কুমার মন্ডল।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ৭ আগস্ট বরিশালের পল্লী সঞ্চয়ী ব্যাংকের মাঠ সহকারী জসীমউদ্দিন সরদার তার ফেইজবুকে একটি বাড়ি একটি খামারের সাফল্য তুলে ধরে এক পাশে প্রধানমন্ত্রীর ছবি অন্য পাশে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব প্রশান্ত কুমারের ছবি পোস্ট করে। ঐ পোস্ট করা ছবি ও কমান্ডস দেখে মিহির কান্তি মজুমদার ফোনে জসীমউদ্দিনকে চাকুরিচ্যুত করার হুমকি দেয়। তিনি নিজেকে এ সাফল্যের একমাত্র দাবীদার বলে উল্লেখ করেন।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও অকথ্য ভাষায় মন্তব্য করেন এবং সচিব প্রশান্ত কুমারকে গালাগাল করেন। এতে প্রধানমন্ত্রী ও সচিবের মর্যাদা হানি হয়েছে। এ জন্য মামলার বাদী বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, মাদারীপুর জেলা শাখার সভাপতি তাপস কুমার মন্ডল ১ কোটি টাকার ক্ষতিপূরণ মামলাটি দায়ের করেন। মামলা নং সি.আর ২০৬/১৬ এর পরবর্তী তারিখ ২০১৭ সালের ২ জানুয়ারি ধার্য হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..