স্টাফ রিপোর্টারঃ প্রতিবন্ধী বশত ভাইয়ের জায়গা বড় ভাই সন্ত্রাসী বাহিনী দিয়ে দখলের চেষ্টা। ঢাকার ধামরাইয়ে জামাল উদ্দিন (হাটি পাড়া) গ্রামে হুমায়ুন কবীর, (পিতা- তমছের উদ্দিন) নামে এক দৃষ্টি প্রতিবন্ধীর জায়গা জবর দখল করে নিয়ে যাচ্ছে তারই বড় ভাই ফারুক আহমেদ এবং তার ছেলে মনির কবীর।
আজ (০১-০২-২০২০) শনিবার সকালে একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে তার বশত বাড়ী ছাড়ার জন্য হুমকী দেন।
যদি না ছাড়ে তাহলে হুমায়ুন কবীরসহ তার স্ত্রী ও সন্তানদের গুম করে ফেলে দিবে। তাকে দুই দিনের সময় দিয়ে গেছে। ঐ দৃষ্টি প্রতিবন্ধী বিভিন্ন জায়গায় ঘুরেও তার ন্যায় বিচার পাচ্ছে না।
এ ব্যাপারে ধামরাই থানায় একটি জিডি করেছেন, জিডি নং ২৭ (০১/০২/২০২০ইং)। জায়গায় তফসিল: মালঞ্চ মৌজা, পরিমাণ ৪৮ শতাংশ, আর এস দাগ ৬৩৭৪, এস এ দাগ ৪৫৯।
এব্যাপারে ঐ প্রতিবন্ধী জিডি করেও নিরাপত্তা পাচ্ছে না। সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রশাসনিক ও সকল সাংবাদিক ভাইদের সহযোগীতা কামনা করছে।


