× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

প্রজ্ঞাপন না হলে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আন্দোলনের হুঁশিয়ারি

admin
হালনাগাদ: বুধবার, ৯ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আজ বুধবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে রাজু স্মারক ভাস্কর্যের সামনে প্রজ্ঞাপন জারির দাবিতে আয়োজিত মানবববন্ধনে তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আন্দোলনকারীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যা বলেছেন তা যদি আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন হিসেবে জারি না হয় তাহলে ছাত্ররা আবার রাজপথে নামতে বাধ্য হবে। আগামী রোববার থেকে সারা দেশে দাবানল জ্বলবে। আপনারা ছাত্রদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। এসময় সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক নুরুল্লাহ নূর, ফারুক আহমেদ, রাশেদ খানসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য গেজেট আকারে প্রকাশ করা হোক। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আমরা কোটা সংস্কারের জন্য ১৭ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চালাচ্ছি। কিন্তু কিছু মিডিয়া আমাদের আন্দোলনকে বিতর্কিত করছে।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, হয়রানির জন্য অজ্ঞাতনামা পাঁচটি মামলা হয়েছে। যারা প্রকৃত অপরাধী তাদের খুঁজে বের করে এসব মামলা হতে সাধারণ শিক্ষার্থীদের অব্যাহতি দেয়া হোক।

এখন পর্যন্ত কোটা বাতিল নিয়ে তারা কোনো লিখিত নির্দেশনা পাননি। এমনকি এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের যে কথা ছিল তা-ও হয়নি। কোটা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা এ মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে হবে। সম্প্রতি তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ডিবি পুলিশ তুলে নেয়ার হুমকি দিয়েছে। এ ধরনের হুমকি দেয়া হলে ছাত্রসমাজ বসে থাকবে না।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারে দাবিতে বেশ কিছুদিন সারা দেশে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এ ঘটনায় পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে। অনেকে আহত হয়েছেন। ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রথা তুলে দেয়া হবে বলে সংসদে ঘোষণা দেন। এরপরের দিন তারা আন্দোলন তুলে নেন।


এ ক্যটাগরির আরো খবর..