পূর্বশত্রুতার জের ধরে পুকুর থেকে মাছ ধরেছে দূর্বত্তরা

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ পূর্বশত্রুতার জের ধরে তালায় পুকুর থেকে জোরপূর্বক মাছ লুট করেছে দূর্বত্তরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার গংগারামপুর গ্রামে গতকাল সকালে ।

গংঙ্গারামপুর গ্রামের মৃতঃ বিষু গাজীর পুত্র মিনাজ গাজীর জানান, তার  ২০০৮ সালে ৫৭৫১ ও ৪৮৪৩ নং কবলা দলিলমুলে ২ একর ৬ শতক জমি খরিদ করে।

এই জমিতে পুকুর বসতবাড়ী, চর্তুরদিকে বিভিন্ন প্রকার গাছ রোপন করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলো। গত ১০ ফেব্র“য়ারি সকালে একই গ্রামের অশ্বিনী কর্মকারের পুত্র দিলপি কর্মকার (২৬), তাপস কর্মকার(২৮), শফিকুল গাজী(৩৬), বাক্কার শেখ(৩৮), মালেক শেখ(৫৫), রশিদ গাজী(৩২) সহ ৮/১০ জন ব্যক্তি জমিজমা সংক্রান্ত পূর্বশত্র“তার জের ধরে পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়।

তিনি জানান, আমার পুকুর থেকে ২ মন মাছ ধরেছে যার মুল্য ১৬ হাজার টাকা। এ ঘটনায় মিনাজ আলী গাজী তালা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।