× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

পুলিশের লাঠিচার্জে বিএনপির সাবেক সাংসদসহ আটক ৭

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
পুলিশের লাঠিচার্জে বিএনপি

নগরী সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বুধবার বেলা এগারোটার দিকে ভোট বর্জনসহ অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণকালে পুলিশের সাথে বাগ্বিতন্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ আবুল হোসেন খানসহ বিএনপির ৭ নেতাকে আটক করেছে পুলিশ।

আবুল হোসেনসহ আটক অন্যান্যরা হলেন-আমিনুর রহমান টুটু, আল-আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম। দক্ষিণ জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচি পালনে কার্যালয় থেকে নেতাকর্মীর জড়ো হয়ে লিফলেট বিতরণে বের হন। কার্যালয় এলাকা থেকে বের হওয়ার সময় পুলিশ তাদের বাঁধা প্রদান করে। একপর্যায়ে তর্ক ও পরে ধস্তাধস্তির পর অতিরিক্ত পুলিশ এসে বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে আহত করে। এতে বিএনপির কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ আলী আশরাফ ভূঞা জানান, পূর্বানুমতি না নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচির পালনের উদ্যোগ নেওয়ায় বিএনপি নেতাদের বুঝিয়ে সরিয়ে দিতে চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরবর্তীতে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ ফজলুল করিম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..