করোনা ভাইরাসে আরও এক পুলিশের মৃত্যু নিয়ে মোট ৪

করোনা ভাইরাসে আরও এক পুলিশের মৃত্যু নিয়ে মোট ৪

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত হয়ে প্রাণ দিলেন আরো এক পুলিশ সদস্য। দেশের সেবায় ও জনগণের কল্যাণে জীবন উৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন এএসআই নাজির উদ্দীন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায় কর্মরত ছিলেন।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়, গত ২৫ এপ্রিল নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার মৃত্যুবরণ করেন। নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে গত ২৫ এপ্রিল ২০২০ খ্রি. ।

এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা থানার কাজিটোলা গ্রামে। তার নামাজে জানাজা আজ সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে।

জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের চার সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।