কমলগঞ্জে লাউয়াছড়ায় পাহাড়িকা ট্রেন সৌয়া এক ঘন্টা আটকা

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার)ঃ মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া পাহাড়ি এলাকায় সিলেটগামী আন্তনগর ৭১৯ নং আপ পাহাড়িকা ট্রেন আটকা পড়ে।

ট্রেনের ইঞ্জিনের ব্যাকুয়াম ট্রাবল উইস পাইপ বিকল হওয়ায় কারণে বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটের সময় এ ঘটনা ঘটলেও প্রায় সোয়া এক ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আখাউড়া-সিলেট রেলপথের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনের ব্যাকম লাইন (হাওয়ার লাইন) কাজ না করায় চাকা জ্যাম হয়ে ট্রেনটি সৌয়া এক ঘন্টা আটকা পড়ে। ট্রেনের ইঞ্জিনের ব্যাকম মেরামত করে বিকাল ৫টা ৫৬ মিনিট অতিক্রম করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।