× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির লাশ দেশের পথে, পৌঁছাবে শনিবার থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি – প্রধানমন্ত্রী হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের চেয়ারম্যান হিন্দু হতে পারে না কেন? টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি বৈধ পক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার আহ্বান জানিয়ে জুলাই যোদ্ধাদের বিতর্কিত বার্তা আজ শুক্রবার (৮ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সাংবিধানিক প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকারের অবসান

বাগেরহাটে তরুন কুমার চন্দ্রের পানের বরজ পুড়ে ছাই ১০লক্ষ টাকার ক্ষতি

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
পানের বরজ পুড়ে ছাই

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে আকস্মিক অগ্নিকান্ডে এক একর জমিতে রোপনকৃত পানের বরজ পুড়ে সম্পূর্ণ ভষ্মিভুত হয়েছে। এতে পানের বরজের মালিকের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এই ক্ষতির কারনে তিনি এখন পথের ফকিরে পরিনত হয়েছেন বলে কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন।

শনিবার দুপুরে উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকার মৃত, রাখাল চন্দ্রের পুত্র তরুন কুমার চন্দ্রের পানের বরজে এঘটনাটি ঘটে। ভুক্তভোগী তরুন কুমার চন্দ্র জানান, শনিবার দুপুরে তিনি মাঠে কাজ করছিলেন। এসময়ে স্থানীয়দের ডাকচিৎকারে বরজের কাছে পৌছে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের প্রচন্ড তাপে তারা আগুন নিভানোর চেষ্টা চালিয়েও ব্যার্থ হন। ততক্ষন এক একর জমিতে রোপনকৃত তিন কাউন পানের বরজ সহ বিপুল পরিমানে গাছপালা পুড়ে শেষ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ধার দেনা করে তিনি পানের বরজ করেছিলেন। বরজে পানও ছিল প্রচুর। শেষ সম্বল টুকু হারিয়ে তিনি এখন পথের ফকিরে পরিণত হয়েছেন। এঘটনার খবর শুনে এলাকার হাজার হাজার নরনারী দেখার জন্য সেখানে ভিড় করেছে। তবে অগ্নিকান্ডের কারন এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..