পাটকেলঘাটায় প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাসী মোটরসাইকেল চালক নিহত

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥  পাটকেলঘাটায় প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ইসমাইল সরদার বুলু (৩০)’র মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা-কেশবপুর মাইকেল জিসি সড়কের কুমিরা বাবুরপুকুর পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কুমিরার বকশিয়া গ্রামের আতাউর সরদারের পুত্র প্রবাসী ইসমাইল হোসেন বুলু অভয়তলা গ্রামের আলী হোসেন মোল্ল্যা খালুর বাড়ি হতে প্লাটিনা (সাতক্ষীরা হ-১৩-১৮৫৯) মোটরসাইকেল যোগে পাটকেলঘাটায় ফিরছিল। এসময় পাটকেলঘাটা-কেশবপুর মাইকেল সড়কের বাবুর পুকুর পাড় নামক স্থানে পৌছানো মাত্রই বিপরীত দিক থেকে আসা কেশবপুর গামী একটি প্রাইভেটকার যার নং খুলনা মেট্রো হ-১১-০০৬৬ সাথে টার্নিং পয়েন্টে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক বুলুর মোটরসাইকেল দুমড়ে মুচড়ে নিজেও প্রাইভেটকারের নিচে চলে যায়।

প্রাইভেটকার চালক আতœরক্ষার্থে পিছনে টান দিলে বুলুর মাথার উপর দিয়ে চাকা উঠে যায়। এতে হেলমেটহীন বুলুর শ্বাসনালি ছিদ্র হয়ে গলা দিয়ে শ্বাস প্রশ্বাস চলতে থাকে। পরবর্তীতে প্রাইভেটকারচালক গাড়ি রেখে পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাসষ্ট্যান্ড ডাঃ স্বদেশের নিকট নিয়ে গেলে আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান। জানা যায়, বুলু ৬ ভাই ৫ বোনের মধ্যে ছিল সকলের ছোট। দীর্ঘ ৫ বছর সিঙ্গাপুর থাকার পর ১ বছর আগে বাড়ি ফিরে বিয়ে করে। সদ্য গর্ভবর্তী বুলুর স্ত্রী জানান রবিবার রাতেই সিঙ্গাপুরের উদ্দ্যেশে তার ফ্লাইট ছিল। এদিকে পাটকেলঘাটা থানার এ এস আই হাই জানান, এলাকাবাসীর অনুরোধের প্রেক্ষিতে পোষ্ট মর্টাম হয়নি। তবে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটর সাইকেল জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।